মতলবে শিক্ষকের বাসায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছাত্রলীগের কতিপয় উচ্ছৃঙ্খল নেতা-কর্মী মতলব ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের শিক্ষক অশোক কুমার রায়ের বাসায় হামলা চালিয়ে আসবাব ভাঙচুর করেন এবং অকথ্য গালিগালাজ করে শিক্ষককে হত্যার হুমকি দেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরে কলেজ ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে। অশোক কুমার বলেন, ‘ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ বেশ কয়েকজন শিক্ষার্থীর ফরম পূরণ করার অনুরোধ করলে তা প্রত্যাখ্যান করা হয়। তর্কের একপর্যায়ে তারা আমার বাসায় হামলা চালিয়ে জিনিসপত্র ভাঙচুর করে এবং অধ্যক্ষসহ আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে। এ সময় আমাকে দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়।