মতলবে সাদ্দাম হত্যা মামলার চার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কলেজছাত্র সাদ্দাম হোসেন (১৮) হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই চার আসামি হলেন ইব্রাহীম হোসেন (৩২), ইউনুছ আলী (৩০), আরছব আলী (১৮) ও শাহ আলম (৩৫)। তাঁদের বাড়ি মতলব উত্তর উপজেলার চরকাশিম গ্রামে। নিহত সাদ্দাম হোসেনের বাড়ি একই উপজেলার চরকাশিম গ্রামে। তিনি স্থানীয় মতলব ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহত সাদ্দামের পরিবারের সদস্যদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী জামাল হোসেনের লোকজন ৪ মে তাঁকে হত্যা করে। পরদিন সাদ্দামের বাবা মঞ্জিল বকাউল বাদী হয়ে জামাল হোসেনসহ ২২ জনকে আসামি করে মতলব উত্তর থানায় হত্যা মামলা করেন।