মতলবে স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামের নাজমুল (২৮) নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী ও এক বছরের মেয়েকে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছেন। এ ঘটনার চার দিন পর গতকাল শনিবার গ্রামের শৌচাগারের একটি সেপটিক ট্যাংক থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মায়ের নাম হোসনে আরা (২১)। শিশুর নাম নাজনীন। স্থানীয় লোকজন জানায়, আড়াই বছর আগে আশ্বিনপুর বৈদ্যবাড়ির নাজমুলের সঙ্গে কচুয়া উপজেলার আবুল কাশেমের মেয়ে হোসনে আরার বিয়ে হয়। বিয়ের পর থেকেই উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এর মধ্যে হোসনে আরার একটি কন্যাসন্তান জন্ম হয়। এদিকে আবুল কাশেম ২১ জুলাই মেয়ে হোসনে আরার বাড়িতে গিয়ে মেয়ে ও নাতনিকে পাননি। বাসায় জামাতা নাজমুল ও তাঁর মামারাও ছিলেন না। আবুল কাশেম বিষয়টি মতলব দক্ষিণ থানার পুলিশকে মৌখিকভাবে জানান। বিষয়টি এলাকায় জানাজানি হলে গতকাল এলাকাবাসী নাজমুলকে আটক করে। পরে পুলিশ এসে নাজমুলকে গ্রেপ্তার করে।