মতলবে ২২ ভোটকেন্দ্রের ১৭টিই ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে মোট ভোটকেন্দ্র ২২টি। এর মধ্যে ১৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। 

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বলেন, বিভিন্ন কারণে ১৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কৌশলগত কারণে এখন এসব কেন্দ্রের নাম প্রকাশ করা সম্ভব নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মতলব পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফারহানা ইসলাম বলেন, নির্বাচনের দিন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া প্রতি তিনটি কেন্দ্রে একজন নির্বাহী হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত থাকবেন। ভিজিল্যান্স টিমও কাজ করবে।