মতলবে ৩৫ মণ জাটকা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজার এলাকায় ঢাকাগামী একটি ট্রাকে পুলিশ গত শনিবার ভোরে তল্লাশি চালিয়ে ৩৫ মণ জাটকা আটক করেছে।মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নারায়ণপুর এলাকা থেকে জাটকাবোঝাই ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। আটক করা জাটকাগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।