মতলুব আনামের আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতলুব আনাম
মতলুব আনাম

ভাষাসৈনিক ও কলামিস্ট মতলুব আনামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৭ জুলাই। তিনি উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের তৃতীয় ছেলে এবং দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের বড় ভাই। তাঁর জন্ম ১৯৩৩ সালের ২৫ ডিসেম্বর ময়মনসিংহয়ের ত্রিশাল থানার ধানীখোলা গ্রামে।
মতলুব আনাম ঐতিহাসিক ভাষা আন্দোলনে সক্রিয় অংশ নিয়ে কারাবরণ করেন। বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি ফাইজার, সার্ল, স্মিথ-ক্লাইন-অ্যান্ড-ফ্রেঞ্চ, এসএমসিসহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় কাজ করেন। সর্বশেষ গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের মহাব্যবস্থাপক হিসেবে তিনি অবসর নেন। বিভিন্ন জাতীয় দৈনিকে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কলাম লিখতেন তিনি।
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বাসভবনে আজ পারিবারিকভাবে দোয়া এবং ১০ জুলাই শুক্রবার বাসভবনে দোয়া মাহফিল ও গ্রামের বাড়িতে ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।