মতলুব আনামের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতলুব আনাম
মতলুব আনাম

ভাষাসৈনিক ও কলামিস্ট মতলুব আনামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৭ জুলাই। এ উপলক্ষে আজ বাদ আসর তাঁর বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মতলুব আনাম ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন ও কারাবরণ করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ফাইজার, সার্ল, স্মিথ-ক্লাইন-অ্যান্ড-ফ্রেঞ্চ, এসএমসিসহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ, তিনি গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন জাতীয় দৈনিকে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে তিনি কলাম লিখতেন।
মতলুব আনাম প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ছেলে এবং ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের বড় ভাই। বিজ্ঞপ্তি।