প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত শিক্ষা আইনের বিষয়ে মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য আইনের একটি খসড়া গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এতে ২৯ অক্টোবর পর্যন্ত মতামত দেওয়া যাবে। প্রস্তাবিত আইনে বলা হয়, প্রাক-প্রাথমিক শিক্ষা হবে চার বছর বয়স থেকে ছয় বছর পর্যন্ত (দুই বছর মেয়াদে)। আর প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ছয় বছর। প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত। মাধ্যমিক স্তর হবে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। শিক্ষানীতির আলোকে প্রস্তাবিত আইনেও একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের কথা বলা হয়েছে। মূলত শিক্ষানীতিতে যেসব বিষয় রয়েছে সেগুলোই প্রস্তাবিত আইনে স্থান পেয়েছে। প্রস্তাবিত আইনে প্রশ্ন ফাঁসের শাস্তি চার বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।