মতিউর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ডোমার উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান (৪৭) গতকাল মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর পশ্চিম চিকনমাটি ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মতিউর রহমান সাবেক চেয়ারম্যান মরহুম কাদের বক্সের ছেলে। তাঁর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, স্থানীয় সাংসদ আফতাব উদ্দিন সরকার, উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, ডোমার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহিদ আহম্মেদ, জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্র বর্ধন প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন৷