প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান (৮২) গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বাদ মাগরিব পৌর ঈদগাহ মাঠে জানাজা শেষে রাতেই ফরিদপুরের ভাজনচালা গ্রামে তাঁকে দাফন করা হয়। তিনি দুই স্ত্রী, নয় ছেলে, চার মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সহসভাপতি সাইফুর রহমানের বাবা।