মতিউর রহমান চৌধুরী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিউর রহমান চৌধুরী। ছবি: মানবজমিন অনলাইন
মতিউর রহমান চৌধুরী। ছবি: মানবজমিন অনলাইন

মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাঁকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নিয়ে যাওয়া হচ্ছে।

পত্রিকাটির বিশেষ প্রতিনিধি কাজল ঘোষ প্রথম আলোকে বলেন, আজ শনিবার সকাল নয়টার দিকে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়ে।

গত বুধবার মতিউর রহমান চৌধুরী অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরদিন তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন।

মতিউর রহমান চৌধুরীর সুস্থতা কামনা পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।