নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নির্বাহী কমিটির সভাপতি পদে প্রথম আলোর প্রকাশক মতিউর রহমান এবং সহ-সভাপতি পদে সমকাল এর প্রকাশক এ কে আজাদ মনোনীত হয়েছেন। কমিটির কোষ্যাধ্যক্ষ পদে পুনরায় মনোনীত হয়েছেন মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
গত রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত নোয়াবের এক সভায় নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নোয়াব-এর ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান।
নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন দ্য ডেইলি স্টার এর সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম, দৈনিক ইত্তেফাক এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক আজাদী এর সম্পাদক এম এ মালেক, নিউএজ এর সম্পাদকমণ্ডলীর সভাপতি শহীদুল্লাহ খান, ফিনান্সিয়াল এক্সপ্রেস এর সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন ও নিউজ টুডে পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ৷
সভার শুরুতে নোয়াবের সাবেক সভাপতি এবং প্রবীণ সাংবাদিক মাহবুবুল আলমের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত নোয়াব সদস্যরা হলেন রিয়াজ উদ্দিন আহমেদ, মতিউর রহমান চৌধুরী, আলতামাস কবীর, এম শামসুর রহমান, শহিদউল্লাহ খান, মতিউর রহমান, এ কে আজাদ, মাহ্ফুজ আনাম এবং ঢাকা ট্রিবিউন এর সম্পাদক জাফর সোবহান। খবর বিজ্ঞপ্তির