মতিঝিলে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশ করবে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশে ব্যাপক লোক সমাগম করার প্রস্তুতি নেওয়া হয়েছে।গতকাল বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্র্রস্তুতির কথা জানান দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্ল্লাহ আল মাদানী।সংবিধানের মূল নীতিতে আল্ল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি পুনঃস্থাপন, ‘নাস্তিক-মুরতাদদের’ বিরুদ্ধে আইন পাস, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সন্ত্রাস-দুর্নীতির মূলোৎপাটনসহ আরও কিছু দাবিতে এ সমাবেশ আহ্বান করা হয়।