প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এসসিসি) ব্যাংকের আরও একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সম্প্রতি এই বুথের উদ্বোধন করেন।এই বুথের মাধ্যমে এনসিসি ব্যাংকের গ্রাহকেরা ২৪ ঘণ্টা টাকা উত্তোলন, ব্যালেন্স জানা, ইউটিলিটি বিল পরিশোধ, সংক্ষিপ্ত বিবরণী ও পিন নম্বর পরিবর্তন করার সুযোগ পাবেন। ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরাও এই বুথ থেকে টাকা তুলতে পারবেন।নতুন এই বুথ উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, কনসালট্যান্ট এ কে মো. সিদ্দিকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।