মতিঝিলে জনতা টাওয়ারে আগুন নিভেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিলের জনতা টাওয়ারে আগুন নিভেছে। সকাল ৯টা ৪০ মিনিটে আগুন নিভে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার জানান, তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। নয়তলা ভবনটির নবম তলাতে আগুন লেগেছিল। সকাল ৮টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।