মতিঝিলে টেলিফোন ও ইন্টারনেট সার্ভিস সাময়িক বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেট্রোরেল প্রকল্পের আওতাধীন রাজধানীর মতিঝিল রোড এলাকায় ৮-১১ জুন পর্যন্ত টেলিফোন (ল্যান্ডফোন) ও ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিসিএলের ভূগর্ভস্থ প্রাইমারি কেব্‌ল নিরাপদ দূরত্বে স্থানান্তর কাজের কারণে সংশ্লিষ্ট এলাকায় টেলিফোন (ল্যান্ডফোন) ও ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। ৮-১১ জুন পর্যন্ত টেলিফোন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে বিটিসিএল কর্তৃপক্ষ।