মতিঝিলে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় গতকাল শনিবার রাতে ট্রাকচাপায় রেজওয়ান (২৫) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।রেজওয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টার্সের ছাত্র বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।