মতিঝিলে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিলের দিলকুশায় নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার ছাদ থেকে পড়ে দুই শ্রমিক মারা গেছেন।
নিহত শ্রমিকেরা হলেন স্বপন শেখ (১৮) ও আবদুল হালিম (৩০)। স্বপনের বাড়ি গাইবান্ধার সাঘাহাটার কুচুয়া গ্রামে। তাঁর বাবার নাম আমিরুল শেখ। হালিমের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তাঁর বাবার নাম ফজলু মিয়া। দুই শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মতিঝিল থানার ওসি মো. ওমর ফারুক বলেন, গত রোববার ৪০ দিলকুশার একটি নির্মাণাধীন ভবনে রড তোলার সময় ওই দুই নির্মাণশ্রমিকের মৃত্যু ঘটে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক মেশিন দিয়ে রড তোলার সময় ইলেকট্রিক শক থেকে এ দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকদের একজন চতুর্থ তলা ও একজন দ্বিতীয় তলায় কাজ করছিলেন।
বাংলাদেশে নির্মাণ খাতে প্রতিবছর বহু শ্রমিক মারা যান। গত আট বছরে ৭২২ জন নির্মাণশ্রমিক মারা গেছেন।