মতিঝিলে পিকআপে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিলে মধুমিতা সিনেমা হলের কাছে গতকাল বৃহস্পতিবার বিকেলে পার্ক করে রাখা একটি পিকআপে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পূর্ব পাশে পার্ক করা একটি পিকআপ গাড়িতে হঠাৎ করে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। গাড়িটি আংশিক পুড়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, যান্ত্রিক গোলযোগে গাড়িটিতে আগুন ধরে যায়।