মতিঝিলে বহুতল ভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় বহুতল একটি ভবনে আজ বিকেলে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ছবি: হাসান রাজা
রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় বহুতল একটি ভবনে আজ বিকেলে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ছবি: হাসান রাজা

রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় বহুতল একটি ভবনে আগুন লেগেছে। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান জানান, বেলা ৩টা ২২ মিনিটে সাততলা ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি।