বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সিটি ব্যাংক ভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মতিঝিলে সিটি ব্যাংক ভবনে লাগা আগুন নিভেছে। আজ শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে ১০ তলা ভবনটির দোতলায় আগুন লাগে। পরে দুপুর সোয়া ১২টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদি সুলতানা প্রথম আলোকে জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ব্যাংকের সার্ভার রুম, ইউপিএস, সিলিং ও বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।