প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিলের শাপলা চত্বরে ৫ মে রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত ও আহতদের পরিবারকে সামর্থ্য অনুযায়ী সহায়তা করা এবং তাঁদের পাশে দাঁড়ানোর জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।
গতকাল মঙ্গলবার হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী ও সদস্যসচিব জুনায়েদ আল হাবীব এক বিবৃতিতে এই আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা ‘ধৈর্য ধরে দেশ ও মুসলমানদের’ জন্য দোয়া করারও আহ্বান জানান।
বিবৃতিতে হেফাজতে ইসলামকে ‘বিএনপি-জামায়াতের বি-টিম’ বলে বিভিন্ন মহলের বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। তাতে বলা হয়, হেফাজত কারও লেজুড়বৃত্তি বা এজেন্ডা বাস্তবায়নের জন্য আন্দোলনে নামেনি। আওয়ামী লীগ সরকার ও তাদের দোসর নাস্তিক্যবাদী শক্তি ধারাবাহিকভাবে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে।