মতিঝিলে ১৩টি তাজা ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনির একটি ভবনের পেছন থেকে গতকাল বুধবার ১৩টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, টিঅ্যান্ডটি কলোনির একটি পরিত্যক্ত ভবনের পেছনে ময়লা রাখার স্থানে একটি মিষ্টির প্যাকেটের ভেতর ককটেলগুলো রাখা ছিল। গতকাল বেলা ১১টার দিকে এক পথশিশু সেগুলো সাধারণ কৌটা ভেবে সংগ্রহ করতে যায়। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলে কিছু হলুদ গুঁড়ো পদার্থ তার শরীরে ছিটকে পড়ে। তবে এতে শিশুটি আহত হয়নি। খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা নিষ্ক্রিয়কারী দল পৌঁছে অবিস্ফোরিত তাজা ককটেলগুলো উদ্ধার করে। এ ব্যাপারে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নাশকতার উদ্দেশ্যে কেউ দুই-তিন দিন আগে ককটেলগুলো রেখেছিল।