মতিঝিলের বহুতল ভবনের আগুন নিভেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ছবি: মনিরুল আলম
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ছবি: মনিরুল আলম

রাজধানীর মতিঝিলের দিলকুশা সেন্টারের আগুন আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নেভানো হয়েছে।

মতিঝিলের দিলকুশা সেন্টারে আগুন লাগার পর উত্সুক জনতার ভিড়। ছবি: মনিরুল আলম
মতিঝিলের দিলকুশা সেন্টারে আগুন লাগার পর উত্সুক জনতার ভিড়। ছবি: মনিরুল আলম

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ১১টার দিকে বহুতল ভবনটিতে আগুন লাগে। তবে কীভাবে আগুন লাগে, এ ব্যাপারে স্পষ্ট করে কেউ কিছু জানাতে পারেননি।
২০ তলার ভবনটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মহাপরিচালক মেজর মো. জিহাদুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে আগুন নেভানো হয়। তিনি বলেন, ভেতরে কেউ আছেন কি না, তা দেখতে ভবনটির বিভিন্ন তলায় তল্লাশি চালানো হচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন।
আগুন লাগার পর ওই ভবন থেকে বের হয়ে আসা সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মহাব্যবস্থাপক এস এম মিলন রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আগুনের খবর পেয়ে ১৬ তলা থেকে আমি নেমে আসার চেষ্টা করি। কিন্তু ধোঁয়ার কারণে ১১ তলার পরে আর নামতে পারিনি। পরে ওপরের দিকে উঠে পাশের ভবন থেকে নিচে নেমে আসতে সক্ষম হই। ভবন থেকে অনেকে বের হয়ে এসেছেন। অনেকে ভেতরে আটকা পড়েছেন।’
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপপরিচালক মো. রুহুল আমিন জানিয়েছেন, ভবনের ছয়তলা থেকে আগুনের সূত্রপাত। এরপর তা কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়।