মতিন সরকার জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মতিন সরকার
আবদুল মতিন সরকার

বগুড়া শহর যুবলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার আলোচিত সেই খুনের মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মুহাম্মদ ইমদাদুল হক শুনানি শেষে আবদুল মতিনের জামিন মঞ্জুর করেন।
মতিন সরকার বগুড়ায় আলোচিত ছাত্রী ধর্ষণ ও মাসহ ছাত্রীকে নির্যাতনের মামলার প্রধান আসামি তুফান সরকারের বড় ভাই।
বগুড়ার আবু নাছের ওরফে মুন্সি উজ্জ্বল হত্যা মামলার নথিতে নয় বছর ধরে ‘পলাতক’ থাকা আবদুল মতিন সরকার গত ২৭ সেপ্টেম্বর বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত ওই দিন জামিনের আবেদন নামঞ্জুর করে মতিন সরকারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবদুল মতিন সরকারের পক্ষের আইনজীবী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আবদুল মতিন সরকারের জামিনের আবেদন বিষয়ে ২৬ অক্টোবর আদালতে শুনানির দিন ধার্য ছিল।