মতিনের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলার রায় স্থগিতের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন ও সাবেক নৌপরিবহন সচিব ও বর্তমানে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য মোতাহার হোসেনের বিরুদ্ধে দেওয়া ২৫ কোটি টাকা ক্ষতিপূরণের মামলার রায় স্থগিতের আবেদন করা হয়েছে। ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে এম এ মতিনের আইনজীবী আনোয়ার জাহিদ ভূইয়া এই আবেদন করেন। বিচারক মোহাম্মদ মোহসিনুল হক ২১ নভেম্বর আইনগত বিষয়ের ওপর শুনানির দিন ধার্য করেন।