প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শিক্ষানুরাগী এবং মুক্তিযুদ্ধের সংগঠক মতিয়ার রহমান ভূঁইয়ার (মতি মাস্টার) পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৮ মার্চ। এ উপলক্ষে বাদ জোহর উপজেলার জয়নগর কবরস্থানে তাঁর কবর জিয়ারত এবং বাদ আসর ভাওয়াল পূর্বপাড়া জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মতিউর রহমান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব আবদুল জলিল ভূঁইয়ার বাবা এবং কেরানীগঞ্জ উপজেলার আটি আওয়াল উচ্চবিদ্যালয়ের একজন প্রতিষ্ঠাতা। বিজ্ঞপ্তি।