মত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আ ন ম সালেহরাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক আ ন ম সালেহর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে মরহুমের পৈতৃক নিবাস নাটোরের সিংড়া থানার সাতগ্রাম মাদ্রাসায় কোরআনখানি এবং স্থাপনদীঘি মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া কাল শনিবার বিকেল পাঁচটায় মাদার বখশ-সালেহ ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি। মোহাম্মদ আনসার আলীবিচারপতি মোহাম্মদ আনসার আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ৫ জুলাই। এ উপলক্ষে বনানীতে মরহুমের কবর প্রাঙ্গণে এবং নওগাঁর বদলগাছী উপজেলার গ্রামের বাড়িতে কোরআনখানি, মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। এ কে এম শামছুল হুদাবিশিষ্ট চিকিৎসক এ কে এম শামছুল হুদার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ৫ জুলাই। এ উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে কোরআনখানি ও মিলাদ মাহফিল এবং এতিমখানায় বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি।