মদ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার ২৭ বোতল বিদেশি মদ ও দেশি মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল হক জানান, গতকাল তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্রামে গিয়ে মাদক ব্যবসায়ীদের আস্তানায় হানা দিয়ে ওই মদ উদ্ধার করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়েছে।