মদ ও বিয়ার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় প্রায় তিন লাখ টাকার বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড। গত রোববার বিকেলে উপজেলার রায়পুরের ছিপাতলীঘাট থেকে এগুলো উদ্ধার করা হয়।কোস্টগার্ড পূর্বাঞ্চল সূত্র জানায়, রোববার বিকেলে কোস্টগার্ডের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়পুরের চিপাতলীঘাট ও সৈকতসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮৭ বোতল বিদেশি মদ ও ৪৮ বোতল বিয়ার উদ্ধার করে। এগুলোর মূল্য দুই লাখ ৮০ হাজার টাকা। আটককৃত এসব মদ ও বিয়ার থানায় হস্তান্তর করা হয়েছে।