মদ ও বিয়ার ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোস্টগার্ড বিভিন্ন সময় আটক করা দুই হাজার ৮১৭ বোতল দেশি-বিদেশি মদ ও বিয়ার ধ্বংস করেছে। গতকাল শনিবার কোস্টগার্ড কার্যালয়ের সামনেই এসব মাদক ধ্বংস করা হয়। কোস্টগার্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে বিয়ার ৪৩০ বোতল, লন্ডন রাম এক হাজার ১২৯ বোতল, ভোদকা ১০৭ বোতল, রয়াল জিন ২৪৫ বোতল, লেব্যাল হুইস্কি ২৭১ বোতল এবং ৬৩৫ বোতল অন্যান্য মাদক। কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল কাজী সারোয়ার হোসেন মাদক ধ্বংসের উদ্বোধন করেন।