মদ ও মদ তৈরির সামগ্রীসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে এক হাজার লিটার চোলাই মদসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা সবাই উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের উপপরিদর্শক (এসআই) সুনীল বড়ুয়ার নেতৃত্বে উপজেলার পৌর এলাকার কায়ুকখালীয়াপাড়া ও হ্নীলার চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক হাজার লিটার চোলাই মদসহ আবদুস শুক্কুর (৩৫), সুলতান আহমদ (৪৫) ও জালাল আহমদকে (৫০) আটক করা হয়।