মদ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ১৪ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ। উপজেলার বাদশাগঞ্জ বাজার থেকে গতকাল রোববার সকালে ওই মদ জব্দ করা হয় এবং মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মনোরঞ্জন ঋষি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার তেলিপাড়া খলাহাটি গ্রামে। ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বলেন, মনোরঞ্জন ঋষির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।