মদ পানে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত পরিমাণে চোলাই মদ পান করায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে শমশেরনগর চা-বাগানের আদমটিলা শ্রমিক বস্তিতে ওই ঘটনা ঘটে। চা-বাগান সূত্রে জানা যায়, আদমটিলা শ্রমিক বস্তির বাপন চাষা (২৫) রাতে বাগানে তৈরি চোলাই মদ বেশি পরিমাণে পান করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।