মদ বিক্রেতার কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ বিক্রির দায়ে একজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার আনোয়ারায় এ ঘটনা ঘটে।আনোয়ারা থানার উপপরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজ জানান, গোপন সংবাদে খবর পেয়ে গতকাল শনিবার ভোরে উপজেলার পরৈকোড়ার কালীগঞ্জ সেতুর পাশে অভিযান চালিয়ে শম্ভু সর্দারকে (৪০) আটক করা হয়। পরে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক হোসেনের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। তাঁর বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা আছে।