মদ ব্যবসায়ীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বতীপুর শহরের মোজাফ্ফর নগর মহল্লায় গত বুধবার রাতে মাদক ব্যবসায়ী রমজান আলী (৫০) তাঁর স্ত্রী শিরিন আক্তারকে (৪০) পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।নিহত শিরিন আক্তার খুলনা শহরের খালিশপুর থানার মুজবুন্নি এলাকার মোসলেম শেখের মেয়ে। রমজান আলীর পার্বতীপুর শহরের শহীদ মিনারের দক্ষিণ পাশে রেললাইন এলাকায় একটি বাংলা মদের দোকান রয়েছে। লাইসেন্সধারী ব্যবসায়ী না হয়েও দীর্ঘদিন তিনি বাংলা মদের ব্যবসা করে আসছেন।