মদন উপজেলা আ.লীগের সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৩ বছর পর নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা পাবলিক হলে বেলা ১১টার দিকে এ সম্মেলন হবে। এরই মধ্যে উপজেলার আটটি ইউনিয়নের মোট ২০৪ জন কাউন্সিলরের তালিকা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান সম্মেলনের উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের থাকার কথা রয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, স্থানীয় সাংসদ রেবেকা মমিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহসম্পাদক সাবেক ছাত্রনেতা সফি আহমেদের থাকার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মদন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম নূরুল ইসলাম।
এ কে এম নূরুল ইসলাম জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলরদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচিত হবে। সম্মেলনে মোট ২০৪ জন ভোট দেবেন।