সাবেক কৃতী ফুটবলার মদন গোপাল দাশ (৮৩) গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লার একটি হাসপাতালে মারা গেছেন। তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। রাতেই কুমিল্লার ঠাকুরপাড়া শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। আগা খান গোল্ডকাপ বিজয়ী মদন গোপাল দাশ ইস্টবেঙ্গল ও মোহামেডান ক্লাবে খেলেছেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।
বেগম খুরশীদা ওহাব
সমাজকর্মী বেগম খুরশীদা ওহাব (৭৪) গত সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছয় মেয়ে, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়। খুরশীদা ওহাব ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগের সাবেক মহাপরিচালক মরহুম আবদুল ওহাবের স্ত্রী। বিজ্ঞপ্তি।