মদপানে দুই বন্ধুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় অতিরিক্ত মদ পান করে রাজিব কুমার মজুমদার (২৮) ও ডালিম লস্কর (২৭) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। একই কারণে অসুস্থ উদয় চন্দ্র নামের অপর এক তরুণ ওই হাসপাতালে ভর্তি রয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, জেলা শহরের ঘোষপাড়া মহল্লার রাজিব, ডালিম ও উদয় সোমবার রাতে মদপান করেন। এতে তাঁরা অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার সকালে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ১১টার দিকে রাজিব ও রাত আটটার দিকে ডালিম মারা যান। অতিরিক্ত অ্যালকোহল পানের কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহাফুজুর রহমান।