মদপানে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় বিষাক্ত মদ্যপানে দুজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গল ও বুধবার তাঁদের মৃত্যু হয়। অসুস্থ অবস্থায় তিনজন চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত দুজন হলেন ভোলা পৌরসভার চরনোয়াবাদের বৈদ্যবাড়ির বাদল বৈদ্য (৫০) ও একই এলাকার মহাদেব সরদার ওরফে শনি খলিফা (৪৫)। অসুস্থরা হলেন মো. বশির, সংরাম বৈদ্য ও হারাধন। তাঁদের বাড়ি চরনোয়াবাদ গ্রামে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ২৫ জুন রাতে লালমোহন থেকে বিদেশি মদ এনে তাঁরা পান করেন।