মদপানে দুজনের মৃত্যু
ভোলায় বিষাক্ত মদ্যপানে দুজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গল ও বুধবার তাঁদের মৃত্যু হয়। অসুস্থ অবস্থায় তিনজন চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত দুজন হলেন ভোলা পৌরসভার চরনোয়াবাদের বৈদ্যবাড়ির বাদল বৈদ্য (৫০) ও একই এলাকার মহাদেব সরদার ওরফে শনি খলিফা (৪৫)। অসুস্থরা হলেন মো. বশির, সংরাম বৈদ্য ও হারাধন। তাঁদের বাড়ি চরনোয়াবাদ গ্রামে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ২৫ জুন রাতে লালমোহন থেকে বিদেশি মদ এনে তাঁরা পান করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁদের ভোলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত দুইটার দিকে ভোলা হাসপাতালে বাদল বৈদ্যের মৃত্যু হয়। মহাদেব সরদারের অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বুধবার তাঁর মৃত্যু হয়। অসুস্থ মো. বশির ভোলা সদর হাসপাতালে এবং সংরাম বৈদ্য ও হারাধন স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আলী বলেন, এ ব্যাপারে তাঁদের কেউ কিছু জানাননি। তাঁরা শুনেছেন হূদেরাগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শরীফ আহামেঞ্চদ প্রথম আলোকে বলেন, অ্যালকোহল পান করে হাসপাতালে তিনজন ভর্তি হয়। ওই মদ বিষাক্ত ছিল কি না তা পরীক্ষা ছাড়া বলা যাবে না।