প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে গত শনিবার রাতে গৌরাঙ্গ সাহা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের ভাষ্যমতে, তিনি মদ পান করেন। এলাকাবাসী বলছে, বিষাক্ত মদ পান করে তাঁর মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহরের ভোগতী সাহাপাড়া এলাকার গৌরাঙ্গ সাহা (৫০) শনিবার বেলা তিনটার দিকে মদ পান করেন। কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।