মদসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বিদেশি মদসহ তিন ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় একটি প্রাইভেট কারে থাকা ২২ বোতল বিদেশি মদ, ৮ বোতল দেশি মদ এবং ৯৪ ক্যান বিয়ার জব্দ করা হয়। গত মঙ্গলবার রাত নয়টার দিকে নগরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে চেকপোস্টে মদ, প্রাইভেট কারসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বরগুনার ফুলঝুরি ইউনিয়নের মো. ছগির হোসেন মীর (৫৮), বরগুনা সদরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামাল হোসেন (৩৫) এবং ৩ নম্বর ওয়ার্ডের মো. রিপন মিয়া (৩২)। তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। বরিশাল অফিস