মদসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ১০ বোতল নকল বিদেশি মদ ও ৬০টি খালি বোতল এবং মদ তৈরির সরঞ্জামাদিসহ সোহরাব হোসেন (২৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ভায়েলা ইসলামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোহরাবের বাড়ি উপজেলার মাহনা এলাকায়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।  নারায়ণগঞ্জ প্রতিনিধি