প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গতকাল মঙ্গলবার ভোররাতে দৌলতদিয়া যৌনপল্লির ভেতর থেকে ১৫ লিটার দেশি মদসহ হাসান সরদার (১৯) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। তিনি দৌলতদিয়ার ঢল্লাপাড়া গ্রামের বাসিন্দা। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহামেঞ্চদ জানান, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালানো হয়। এ সময় মূল ফটকের কাছ থেকে তিনটি বোতল ভর্তি দেশি মদসহ হাসানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের শেষে হাসানকে রাজবাড়ী মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।