মদসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলা থেকে চোরাইপথে মদ পাচারকালে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মো. জসিম (২৫) ও মো. মহসীন (২৭)। তাঁরা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা। কাপ্তাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কুমারেশ দাশ জানান, গত সোমবার ভোরে কাপ্তাই সড়কের বরইছড়িতে ২০টি প্লাস্টিকের পাত্রে মদ পাচার করার সময় ওই ব্যক্তিদের হাতেনাতে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।