মদসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার পারকী সৈকত থেকে মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। গতকাল সোমবার ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সূত্র জানায়, গতকাল ভোরে র্যা বের একটি দল উপজেলার পারকী সৈকত থেকে মো. নুরুজ্জামানকে (৩০) গ্রেপ্তার করে। এ সময় তাঁর দোকানে অভিযান চালিয়ে ৭২ ক্যান বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করা হয়।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ প্রথম আলোকে জানান, নুরুজ্জামানের বিরুদ্ধে আনোয়ারা থানায় মাদক আইনে মামলা হয়েছে।