মদসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার চকমণ্ডল গ্রামের মাঝেরটিলা নামক স্থান থেকে গতকাল রোববার দুপুরে চোলাই মদসহ আবদুস ছাত্তার, মাসুক মিয়া ও আব্দাল মিয়া নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় ২০ লিটার মদ উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশাও আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান।