মদের কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে একটি মদের কারখানার সন্ধান পাওয়া গেছে। আত্রাই থানা সূত্রে জানা গেছে, রোববার রাতে ইউএনও মোখলেসুর রহমান ও থানার ওসি আবদুল্লাহ-আল-মাসউদ চৌধুরী পুলিশের একটি দল নিয়ে উপজেলার জাত আমরুল এলাকার বটতলীতে অভিযান চালিয়ে মদের কারখানার সন্ধান পায়। পরে সেখানে থাকা ৪০টি বড় মাটির পাত্রে রাখা প্রায় ২০০ লিটার মদ নষ্ট করা হয়। পুলিশ জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে কারখানার মালিক নিরঞ্জন ও কার্তিক পালিয়ে যান। মোখলেসুর রহমান বলেন, উপজেলার যেখানে মাদক পাওয়া যাবে, সেখানেই ধ্বংস করে দেওয়া হবে।