মদের দোকান অপসারণ দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ বাজার থেকে মদের দোকান অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। বাজারের মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে এই কর্মসূচি পালন করা হয়।

‘মাদককে না বলুন’ স্লোগান সামনে রেখে উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভা একাত্মতা প্রকাশ করে। এতে বক্তব্য দেন পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিদর্শক সুলতান উদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা আবুল বাশার মিয়া, প্রকৌশলী ফকীর আবদুল মান্নান, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক রমেশ কুমার আগরওয়ালা প্রমুখ।

পৌর মেয়র শেখ মো. নিজাম বলেন, মদের দোকানটি তিন মাসের মধ্যে অপসারণের দাবি জানানো হয়। তা না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দোকানটি তালাবদ্ধ করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।